সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

রাইস ব্রান অয়েল রফতানিতে নতুন শুল্ক, ২০% হারে নিয়ন্ত্রণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ০৯:২৮:৩১ |
ইস ব্রান অয়েল রফতানির ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি-আরডি) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
 
এতে বলা হয়, কাস্টমস আইন ২০২৩ এর ক্ষমতাবলে পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের রাইস ব্রাণ তেল রফতানির ক্ষেত্রে এ ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।
অবশ্য আগেও ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছিল। কিন্তু জুলাই মাসে সেই শুল্ক আরোপের মেয়াদ শেষ হয়ে যায়।
কয়েক মাস ধরেই বাংলাদেশ রাইস ব্রাণ অয়েল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের দাবি জানিয়ে আসছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..